বাংলাদেশে নোবেল করোনাভাইরাস / কভিড-১৯ এ ২৪ ঘন্টাই সংক্রমণের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে এবং ১১ জনের মৃত্যু।
এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৫,৬৯১ জনে এবং মোট মৃতের সংখ্যা হলো ২৩৯ জন।
সোমবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই হাজার ৯০২ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ২৬৭ জনের। এ সময়ে পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ২০৮টি নমুনা।
ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ১১ জনের মধ্যে পাঁচজন পুরুষ এবং ছয়জন নারী।

0 Comments