#নেইমার_ও_রিউমার
পিএসজি ছেড়ে গ্রীষ্মেই নেইমার পাড়ি জমাতে পারেন লা লিগার অন্যতম জায়ান্ট বার্সায় এমন নিউজে তুলপাড় বিশ্ব মিডিয়া।মেসি-সুয়ারেজ,পিকেদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কিংবা কাতালুনিয়ার পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা সবকিছু মিলিয়ে নেইমারও চান বার্সায় ফিরতে!
কিন্ত সত্যিই কি নেইমার গ্রীষ্মে প্যারিস ছাড়ছেন???
ব্যক্তিগতভাবে আমি বলবো না!
আশ্চর্য হয়ে গেলেন??
তো চলুন আমার না বলার কারণটা শোনা যাক👇
করোনা ভাইরাসের আক্রমণে থমকে গেছে গোটা বিশ্ব।থেমে গেছে মানুষের জীবন যাএার মান।ব্যতিক্রম নয় ক্রীড়াঙ্গনও।একে একে বন্ধ করে দেয়া হয়েছে ক্রিকেট,ফুটবল,বাস্কেটবল সহ সব ধরণের খেলাধুলার বৈশ্বিক আসর এমনকি ঘরোয়া টুর্নামেন্টও।গত ডিডেম্বরে চিনের উহান প্রদেশে উৎপত্তি প্রাণঘাতি "করোনার"।করোনার উৎপত্তি চীনে হলেও এর প্রভাব বেশি ইউরোপ-আমেরিকায়।যার ফলে বন্ধ করে দেওয়া হয়েছে মৌসুমী ফুটবলের প্রাণ ইউরোপের শীর্ষ পাঁচ লিগ।বাদ পড়েনি লাতিন কিংবা হল্যান্ড,বেলজিয়ামের ঘরোয়া টুর্নামেন্টও।করোনার কারণে মৌসুম পুনরায় শুরু করতে ব্যর্থ লিগ ওয়ান,ডাচ লিগ ও বেলজিয়ান লিগ।শিরোপা তুলে দেওয়া হয়েছে শীর্ষস্থানে থাকা পিএসজি-বুর্গের হাতে।
ইউরোপিয়ান টপ পাঁচ লিগের মধ্যে লিগ ওয়ানের মৌসুম শেষ হয়ে গেলেও গত শনিবার ডর্টমুন্ড-সালকে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছে বুন্দেসলিগা।মাঠে ফেরার প্রস্তুতি চলছে বাকি ৩ লিগেরও।
করোনার আক্রমণে লণ্ডভণ্ড ফুটবল যার ফলে ক্লাবগুলোর আয়ও কমেছে বিশাল আকারে।
আর্থিক সংকটে মুখ থুবড়ে পড়ার শংকা জেগেছে ছোট ক্লাবগুলোর।বাদ যায়নি বড় ক্লাবগুলোও।করোনার সংকটে যে কয়টি ক্লাব আর্থিক সংকটে পড়েছে তাদের মধ্য লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা অন্যতম!
যার ফলে ধারণা করা হচ্ছে গ্রীষ্মের ট্রান্সফারে নেইমারকে কেনার অর্থ জোগানে ব্যর্থ হবে বার্সা।
কাতালুনিয়া টিভির ব্রিফিং মোতাবেক " করোনা সংকটে বার্সার আয়ের পরিমাণ এক-তৃতীয়াংশে নেমে আসতে পারে"।
তাই আগামী ট্রান্সফার উইন্ডোতে বার্সা ক্লাবের আর্থিক প্রাণ ফিরাতে কিছু প্লেয়ারকে বিক্রি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একদিকে নেইমিকে বিক্রিতে পিএসজির টালবাহানা অপরদিকে বার্সার আর্থিক সংকটের আশংকা সব মিলিয়ে আমি বলবো আগামী গ্রীষ্মেও নেইমির বার্সায় যাওয়া হচ্ছেনা!
আর হ্যা আপকামিং ট্রান্সফার উইন্ডোতে গত মৌসুমগুলোরমত পেট্রো ডলারের ঝনঝনানীতে ভাটা পড়বে এটা নিশ্চিত যার ফলে খেলোয়াড়দের দাম কমতে পারে উপর্যুপরি।
বাকিটা গ্রীষ্মেই বুঝা যাবে!
ধন্যবাদ💞
0 Comments