Razib Hossen the musician artist

Razib Hossen the musician artist

মরেই কি প্রমান করতে হবে??

 দরকার সতর্কতা!৫ মে মঙ্গলবার,

      বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপের গাছুয়া'তে করোনা ভাইরাস শনাক্ত। সন্দ্বীপজুড়ে আতংক,হুলস্থুল অবস্থা।আতংকের খবর ছড়িয়েছে প্রবাসেও দ্বীপের স্বজনদের কাছে। ফেইসবুকে সয়লাব,এবার আর রক্ষা নেই- সতর্ক হউন সকলে। লকডাউন করা হল, রোগীর বাড়ি-আশপাশের দোকানপাট,মসজিদ। প্রশাসনের লোকজন উপস্থিত থেকেই এ ঘোষনা। টাঙ্গানো হলো লাল পতাকা।  সামাজিক দুরত্ব নিশ্চিতে পরদিন চৌকিদার দিয়ে প্রহরা,খোদ অসুস্থ চেয়ারম্যান উপস্থিত থেকেই তদারকি।
     কিন্তু ৪৮ ঘন্টার ব্যবধানে দৃশ্যপট পরিবর্তন।ঐ বাড়ীর আশপাশে ঢিলেঢালা অবস্থা।সতর্কতার নেই বালাই।সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুনের নিয়মিত মোবাইল টিম গিয়ে চোখ কপালে। লকডাউন ঘোষিত মুদি দোকানে হরদম বেচাকেনা! মসজিদ পূর্ন মূসল্লী!
      আজ দেশের করোনা শনাক্তের ৫৯ দিন। ইতোমধ্যেই  আমাদের রোগীর সংখ্যা ছাড়িয়েছে দশ হাজারে। এ সময়ের ব্যবধানে আমেরিকার শনাক্তের সংখ্যা ছিল ১০০০০,ইতালিরও প্রায় এরকম। আমরা কোন দিকে যাচ্ছি? প্রতিরোধ আর চিকিৎসায় আমরা কি ইউরোপ, আমেরিকার চেয়েও শক্তিশালী? সংক্রমন শুরু হলে সন্দ্বীপের মত স্থানে কি ভয়াবহ নাজুক পরিস্থিতি হবে আমরা কি একটু অনুধাবন করতে পারছি?আমাদের কি মরেই বুঝাতে হবে করোনার ভয়াবহতা! দরকার সতর্কতা---

Post a Comment

0 Comments